পদ্মার দুই কাতলা বিক্রি হলো ৯১ হাজার টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতলা মাছ। সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের এই দুই

2026-04-17T19:44:54+00:00
2026-04-17T19:44:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মার দুই কাতলা বিক্রি হলো ৯১ হাজার টাকায়
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম 
সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের দুইটি কাতলা মাছ। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতলা মাছ। সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের এই দুই মাছ উন্মুক্ত নিলামে মোট ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রজব আলী মন্ডল ও আনু খা’র আড়ত থেকে মাছ দুটি ক্রয় করেন সম্রাট শাহজাহান শেখ নামে এক মাছ ব্যবসায়ী।

জানা যায়, সাড়ে ২৮ কেজি ওজনের কাতলাটি কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়, যার মোট মূল্য দাঁড়ায় ৬২ হাজার ৭০০ টাকা। অপরদিকে ১৮ কেজি ওজনের কাতলাটি কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয় ২৮ হাজার ৮০০ টাকায়। দুইটি মাছ মিলিয়ে মোট বিক্রয়মূল্য ৯১ হাজার ৫০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলে। পরদিন সকালে জাল তুলতেই দেখা যায়, দুটি বিশাল কাতলা মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট মাছ বাজারে আনা হয় এবং ওজন করে নিলামে তোলা হয়।

ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি উন্মুক্ত নিলামে মাছ দুটি কিনেছেন এবং এখন সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে বিক্রির চেষ্টা করছেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এটি এ অঞ্চলের জন্য একটি ভালো খবর, কারণ এখনো পদ্মায় বড় আকৃতির কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।
  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  পদ্মা  কাতলা  মাছ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: