জব্দ ৬ কোটি টাকার চিংড়ি রেণু কর্ণফুলীতে অবমুক্ত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ছয় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে

2026-04-17T19:45:47+00:00
2026-04-17T19:45:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জব্দ ৬ কোটি টাকার চিংড়ি রেণু কর্ণফুলীতে অবমুক্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম 
রেণুগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হচ্ছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ছয় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৭ এপ্রিল) এসব রেনু কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে বিশেষ অভিযানে জব্দ করা হয়। 

কোস্টগার্ড জানায়, ওই এলাকায় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।


কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, রেনুগুলো জব্দ করার পর ট্রাকচালক ও হেল্পারদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ রেণুগুলো অবমুক্ত করা হয়।

সময়ের আলো/জোই

  বিষয়:   চিংড়ি  রেণু  অবমুক্ত  কর্ণফুলী নদী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: