ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসবেন তিনি।ঢাকার মার্কিন দূতাবাসের এক

2026-04-17T20:30:11+00:00
2026-04-17T20:30:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম 
চার্লস জে. হার্ডার। ছবি : সংগৃহীত
তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসবেন তিনি। ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে তার এই ঢাকা সফর। বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা জে. হার্ডারের কার্যালয়ের বিশেষ লক্ষ্য।

তিন দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হার্ডার সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে দুই দেশের মধ্যে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করার ওপর জোর দেবেন জে. হার্ডার।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   মার্কিন  দূত  ঢাকা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: