১২ দিন ধরে পাম্পে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার একটি ফিলিং স্টেশনে গত ১২ দিন ধরে পড়ে আছে একটি মোটরসাইকেল, তবে এর কোনো চালকের

2026-04-17T20:58:17+00:00
2026-04-17T20:58:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১২ দিন ধরে পাম্পে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম 
১২ দিন ধরে পড়ে আছে একটি মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার একটি ফিলিং স্টেশনে গত ১২ দিন ধরে পড়ে আছে একটি মোটরসাইকেল, তবে এর কোনো চালকের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও নানা আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের আগে মেসার্স ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনে টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের একটি মোটরসাইকেল চালকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নম্বর প্লেটে লেখা রয়েছে, রংপুর মেট্রো-হ ১১-০৫৭২।

জানা গেছে, মোটরসাইকেলটি গত ৫ এপ্রিল পাম্পে তেল নিতে এসে রেখে যান এক ব্যক্তি। এরপর থেকে ১২ দিন পার হলেও তিনি আর ফিরে আসেননি। এ সময়ের মধ্যে মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী আলমগীর ইসলাম বলেন, ৫ এপ্রিল তেল বিক্রির সময় দেখি লাইনে একটি মোটরসাইকেল আছে, কিন্তু চালক নেই। পরে অনেকক্ষণ অপেক্ষা করেও কেউ না আসায় আমরা সেটি সরিয়ে রাখি। পরে রাতে ও পরদিনও দেখি মোটরসাইকেলটি একই জায়গায় পড়ে আছে। এরপর নিরাপত্তার জন্য আমরা সেটি পাহারাদারের জিম্মায় রাখি।

আরেক কর্মচারী বিপ্লব ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে চালককে শনাক্ত করার চেষ্টা করা হলেও ক্যামেরার বাইরের স্থানে মোটরসাইকেলটি রাখায় কোনো ভিডিও পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করে সময়ের আলো’কে বলেন, ফিলিং স্টেশনের কর্মীদের আচরণ ভালো না হওয়ায় হয়তো লজ্জা বা ক্ষোভে মোটরসাইকেল মালিক ফিরে আসেননি। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান বলেন, কে বা কেন মোটরসাইকেলটি রেখে গেছে, আমরা জানি না। তবে গাড়িটি চুরি হয়ে যেতে পারে বলেও আশঙ্কা আছে। প্রকৃত মালিক শনাক্ত করে গাড়িটি হস্তান্তরের চেষ্টা চলছে।


  বিষয়:   রংপুর  মোটরসাইকেল  পাম্প  তেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: