স্কুলের টিউবওয়েলে বিষ, শিক্ষক-শিক্ষার্থীদের বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা বড় ধরনের বিপদের

2026-04-17T21:22:44+00:00
2026-04-17T21:22:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্কুলের টিউবওয়েলে বিষ, শিক্ষক-শিক্ষার্থীদের বড় দুর্ঘটনা থেকে রক্ষা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম 
প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা বড় ধরনের বিপদের মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয়রা টিউবওয়েল থেকে পানি তুলতে গেলে পানির রং ও গন্ধে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরে তারা নিশ্চিত হন যে টিউবওয়েলের পানিতে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে।

Advertisement
খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পরীক্ষা-নিরীক্ষার পর টিউবওয়েলে বিষ মেশানোর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর নলকূপে বিষ ঢেলে রেখে যায়। বিষয়টি সময়মতো ধরা না পড়লে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারতেন।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তারা বলেন, এটি একটি ন্যাক্কারজনক ও ক্ষমার অযোগ্য অপরাধ।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, ঘটনাটি শুনে আমি নিজেই হতবাক হয়েছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
  বিষয়:   বরিশাল  আগৈলঝাড়া  প্রাথমিক  বিদ্যালয়  টিউবওয়েল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: