রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল জব্দ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময়

2026-04-17T23:12:13+00:00
2026-04-17T23:12:13+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল জব্দ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১২ পিএম 
রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় তার বাড়ির রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম আগে মুদি ও জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে কাপড়ের ব্যবসা করছেন। তবে ব্যবসা পরিবর্তনের পরও তিনি বিপুল পরিমাণ ডিজেল নিজের বাড়ির রান্নাঘরে অবৈধভাবে মজুদ করে রাখেন। এ কাজে তার কোনো বৈধ লাইসেন্স ছিল না।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন ঘটনাটি জানতে পারেন। পরে তিনি সরেজমিনে গিয়ে বাড়ির রান্নাঘরে তিনটি ব্যারেলে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬৪৫ লিটার ডিজেল জব্দ করে এবং অবৈধভাবে তেল মজুদের অপরাধে শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

জব্দ করা ডিজেল উপ সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এসব তেল কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বলছে, মজুদদারির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা প্রয়োজন।


  বিষয়:   চুয়াডাঙ্গা  আলমডাঙ্গা  জ্বালানি  তেল  মজুদ  ডিজেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: