দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পেট্রোল পেতে আগের দিন বিকেল থেকে বাইকের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পরে হিলি ফিলিং স্টেশনে গিয়েছে তদারকি অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনের উপস্থিতে গাড়ি থেকে তেল আনলোড করা হচ্ছে।
তেলের গাড়ি পৌঁছার খবর পেয়ে প্রায় শতাধিক বাইক জমা হতে শুরু করে। ২০০-৩০০ টাকার তেল পেট্রোল নিতে হিলি ফিলিং স্টেশনে বাইকের উপচে পড়া এই ভিড়।
তেল নিতে আসা এক যুবক বলেন, গাড়িতে তেল নাই, মাঝ রাস্তায় তেল শেষ হয়েছে তাই গাড়ি খুব কষ্ট ঠেলে নিয়ে এসেছি বিকেলে। আশা করা যায় কাল সকালে তেল পাওয়া যাবে।
আরও পড়ুন
অন্য একজন বাইকার বলেন, আমরা কয়েকজন মিলে গাড়ি নিয়ে এসে সন্ধ্যার পরে সিরিয়াল নিয়েছি। যেহেতু কাল সকালে তেল দিবে। তাই এখানে পিকনিক খাওয়ার চিন্তা করতেছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, তেল নিতে না দেখতে আসছি। যে সিরিয়াল কাল সকালে তেল পাব বলে মনে হচ্ছে না।
উপজেলার একমাত্র হিলি ফিলিং স্টেশনে তদারকি অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা মহোদয়ের নির্দেশে এসেছি তেল পেট্রোল বুঝে নিতে। এবারের বরাদ্দ ২৫০০ লিটার। শনিবার সকালে থানার পুলিশ সদস্যদের উপস্থিততে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা মোতাবেক তেল পেট্রোল দেওয়া হবে। তবে অবশ্যই গাড়ির কাগজ পত্র যাচাই বাছাই করে তেল দেওয়া হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, পাম্পে তেল কোন প্রকার যেন ঝামেলা না হয়। সেই জন্য তদারকি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন এবং আমি নিজেও উপস্থিত থেকে বাইকের বৈধ কাগজ পত্র যাচাই করে প্রতিটি বাইকে পেট্রোল তেল দেওয়া হবে। যাদের বৈধ কাগজ পত্র নাই তাদের ফেরত দেওয়া হবে। কেউ ঝামেলা করার চেষ্টা করলে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ জরিমানা করতে বাধ্য হবো।
এএডি/