রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক : এমপি এনাম

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ

2026-04-18T11:04:30+00:00
2026-04-18T11:04:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক : এমপি এনাম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৪ এএম 
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (১৮ এপ্রিল) পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, আমরা ভিন্ন মতের হতে পারি, কিন্তু পটিয়ার স্বার্থে আমরা সবাই এক। আমি কোনো নির্দিষ্ট দলের নই, আমি সবার, আমি জনগণের। 

সংসদ সদস্য আরও বলেন, মসজিদ আল্লাহর ঘর। একটি মসজিদ নির্মাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করার বিষয়ও উল্লেখ করেন।

অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল আলম চেয়ারম্যান, আবুল বশর সিআইপি, শফিউল আলম বাদশা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব অহিদুল আলম পিবলু, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবছার উদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, মসজিদ কমিটির সহসভাপতি নাজিম উদ্দীন, ছাত্রদল নেতা এস এম নয়নসহ স্থানীয়রা।


/কহু


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: