মার্কিন রণতরীতে খাদ্য সংকটের খবর ‘ভিত্তিহীন’: মার্কিন নৌবাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে খাদ্য সংকটের খবর ছড়িয়ে পড়াকে

2026-04-18T11:57:33+00:00
2026-04-18T11:57:33+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন রণতরীতে খাদ্য সংকটের খবর ‘ভিত্তিহীন’: মার্কিন নৌবাহিনীর প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে খাদ্য সংকটের খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। তবে মার্কিন নৌবাহিনী প্রধানের কার্যালয় এই দাবিকে পুরোপুরি ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় রণতরী দুটিতে দায়িত্বরত সেনাদের খালি বা প্রায় শূন্য খাবারের ট্রে পরিবেশন করা হচ্ছে। এসব ছবি পোস্ট করে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে মোতায়েন থাকা মার্কিন নৌসেনারা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।

এই বিতর্কের প্রেক্ষিতে মার্কিন নৌবাহিনী প্রধানের (চিফ অফ নেভাল অপারেশনস) কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস ত্রিপোলি- উভয় জাহাজে তাদের ক্রুদের জন্য পর্যাপ্ত এবং স্বাস্থ্যসম্মত খাবার মজুদ রয়েছে।

মার্কিন নৌবাহিনী প্রধানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের নাবিক এবং মেরিন সেনাদের স্বাস্থ্য ও কল্যাণ আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিটি ক্রু সদস্য নিয়মিত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সুষম খাবার গ্রহণ করছেন। খাবারের পরিমাণ কমানো বা সংকটের যে খবর প্রচার করা হচ্ছে তার কোনো সত্যতা নেই।


/কহু

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: