বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চার নতুন মুখ

সময়ের আলো ডেস্ক

খেলা

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট অভিষেকের

2026-04-18T12:22:13+00:00
2026-04-18T12:22:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চার নতুন মুখ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম 
পাকিস্তান টেস্ট স্কোয়াড। ছবি : সংগৃহীত
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন। বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সফরের টেস্ট দলে জায়গা পাওয়া চার আনক্যাপড ক্রিকেটার হলেন–আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজী ঘোরি। এদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শুধু ঘোরিরই। গত মাসে ঘোরি মিরপুরে বাংলাদেশের একটি ওয়ানডে খেলেছিলেন।

শান মাসুদ দলের অধিনায়ক হিসেবে টিকে গেছেন। তবে এবার কোচিং স্টাফে বড় পরিবর্তন দেখা গেছে। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সিরিজে হেড কোচ হিসেবে। এছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ এবং ওমর গুল বোলিং কোচ হিসেবে থাকবেন।


বর্তমানে ঘোষিত স্কোয়াডের পাঁচজন ক্রিকেটার–আজান আওয়াইস, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলি ও সাজিদ খান লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলমান লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা (৮-১২ মে) এবং সিলেট (১৬-২০ মে)।

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান টেস্ট স্কোয়াড :
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ  সফর  পাকিস্তান  কোচিং প্যানেল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: