জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন চলতি বছরের প্রথম ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইট (বিজি ৩০০১) সৌদি আরবের

2026-04-18T12:38:28+00:00
2026-04-18T12:38:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবে পৌঁছেছেন চলতি বছরের প্রথম ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইট (বিজি ৩০০১) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হজ ফ্লাইট-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রত্যেকের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে- সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন; বেসরকারি ব্যবস্থাপনায় (এজেন্সি) ৭৩ হাজার ৯৩৫ জন।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করছে। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ বহন করবে বিমান বাংলাদেশ। বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। 


সময়ের আলো/কহু



  বিষয়:   হজ  সৌদি আরব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: