৫ বড় অর্থনীতির দেশের তালিকা থেকে ছিটকে গেল ভারত, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রকাশিত জিডিপি তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকায় বড় ধরনের রদবদল ঘটেছে। মাত্র এক বছরের

2026-04-18T13:18:32+00:00
2026-04-18T13:18:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৫ বড় অর্থনীতির দেশের তালিকা থেকে ছিটকে গেল ভারত, কারণ কী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রকাশিত জিডিপি তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকায় বড় ধরনের রদবদল ঘটেছে। মাত্র এক বছরের ব্যবধানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা হারিয়ে ভারত এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছে। বর্তমানে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, জাপান এবং যুক্তরাজ্যের পেছনে।

গত বছরও ভারতকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে গণ্য করা হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানে দেশটি দুই ধাপ নিচে নেমে গেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই অবনমনের অর্থ এই নয় যে, ভারতের অর্থনীতি সংকুচিত হয়েছে; বরং মুদ্রার বিনিময় হার এবং পরিসংখ্যানগত কিছু পরিবর্তনের কারণেই এই প্রভাব পড়েছে।

অর্থনীতিবিদদের মতে, ভারতের র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তনের পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করেছে: ১. আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে রুপির মান কমে যাওয়ায় ডলারের হিসেবে ভারতের জিডিপির আকার ছোট হয়ে এসেছে; ২. ভারত সরকার সম্প্রতি জিডিপি গণনার ‘বেস ইয়ার’ বা ভিত্তি বছর পরিবর্তন করেছে। নতুন পদ্ধতিতে হিসাব করায় কাগজে-কলমে ভারতের নমিনাল জিডিপি কিছুটা কমেছে; ৩. আইএমএফ বর্তমান বিনিময় হারের ভিত্তিতে স্থানীয় মুদ্রাকে ডলারে রূপান্তর করে, যা ভারতের ক্ষেত্রে প্রতিকূল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইএমএফের প্রাক্কলন অনুযায়ী শীর্ষ অর্থনীতির দেশগুলোর হলো- ১. যুক্তরাষ্ট্র: ৩০.৮ ট্রিলিয়ন ডলার; ২. চীন: ১৯.৬ ট্রিলিয়ন ডলার; ৩. জার্মানি: ৪.৭ ট্রিলিয়ন ডলার; ৪. জাপান: ৪.৪ ট্রিলিয়ন ডলার; ৫. যুক্তরাজ্য: ৪.০-৪.৩ ট্রিলিয়ন ডলার; ৬. ভারত: ৩.৯-৪.২ ট্রিলিয়ন ডলার।

ভারতের ইন্ডিয়াফাস্র্ট লাইফ ইন্স্যুরেন্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা পুনম ট্যান্ডন বলেন, বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হওয়া সত্ত্বেও রুপির দরপতনের কারণে আন্তর্জাতিক ডলারে ভারতের অর্থনীতিকে ছোট দেখাচ্ছে। তবে অপরিশোধিত তেলের দাম কমলে এবং যুদ্ধবিরতি কার্যকর হলে রুপির মান আবারও বাড়তে পারে।

অন্যদিকে বিভাভাঙ্গল অনুকূলকারার ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ মৌর্য বলেন, এই অবনমনে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকা প্রয়োজন। ভারতের অভ্যন্তরীণ প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সেবা খাতের গতি স্বাভাবিক রয়েছে।

ভারতের আর্থিক সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করছেন, দেশের অর্থনৈতিক ভিত্তি এখনও অত্যন্ত শক্তিশালী। আইএমএফ নিজেও ভারতের জন্য ৬ থেকে ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে সর্বোচ্চ। অনেক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভারত আবারও চতুর্থ স্থানে এবং ২০৩০-এর দশকের শুরুতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/কহু
  বিষয়:   ভারত  আইএমএফ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: