রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে মার্কিন ছাড়ের খবর ‘ভিত্তিহীন’: জ্বালানি বিভাগ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ (ওয়েভার) দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে

2026-04-18T14:06:09+00:00
2026-04-18T14:06:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে মার্কিন ছাড়ের খবর ‘ভিত্তিহীন’: জ্বালানি বিভাগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ২২)
ছবি : সংগৃহীত
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ (ওয়েভার) দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ ও ‘অনুমোদনহীন’ বলে অভিহিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ১১ এপ্রিল থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত সময়সীমার কথিত ওয়েভার কিংবা ১০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনার কথা বলা হয়েছে, তার কোনো সত্যতা নেই। এ ধরনের কোনো তথ্য জ্বালানি বিভাগ থেকে কোনো সূত্রকে সরবরাহ করা হয়নি।

জ্বালানি বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত সরকারি তথ্য বা আনুষ্ঠানিক যোগাযোগ বর্তমানে তাদের কাছে নেই। এছাড়া এ ধরনের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা চুক্তির বিষয়েও বিভাগ অবগত নয়।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, জ্বালানি বিভাগের নাম ব্যবহার করে এ ধরনের ‘অযাচাইকৃত ও সংবেদনশীল’ তথ্য প্রকাশ করলে জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্যভিত্তিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি চুক্তি (জিটুজি) ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে। 

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত আমদানি প্রক্রিয়া অব্যাহত আছে। সম্প্রতি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও জরুরি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতির অনুমোদন দিয়েছে, যা বিদ্যমান সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত করবে।

সময়ের আলো/কহু



  বিষয়:   রাশিয়া  জ্বালানি  মার্কিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: