ফের হরমুজ বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের সঙ্গে

2026-04-18T16:29:27+00:00
2026-04-18T16:34:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফের হরমুজ বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৪:৩৪ পিএম
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালিটি ‘পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চালানোর কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।

আরবিএন 


  বিষয়:   হরমুজ  প্রণালি  ইরান  সামরিক  বাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: