মোজতবা খামেনির নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘আর্মি ডে’ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে নতুন একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। তবে বার্তাটিতে সাম্প্রতিক

2026-04-18T18:12:15+00:00
2026-04-18T18:12:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মোজতবা খামেনির নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম 
মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
‘আর্মি ডে’ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে নতুন একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। তবে বার্তাটিতে সাম্প্রতিক সময়ে ইরানি কর্মকর্তাদের আলোচনায় থাকা দুটি গুরুত্বপূর্ণ বিষয়, ‘হরমুজ প্রণালী’ এবং ‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা’ সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি।

বার্তার একাংশে ‘শত্রুদের’ উদ্দেশে কঠোর বার্তাও দেয়া হয়েছে। 

ইরানের নৌবাহিনী শত্রুদের ‘নতুন পরাজয়ের তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত বলে জানানো হয় সেই বার্তায়। 

তবে এ বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। 

উল্লেখ্য, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি।
  বিষয়:   আর্মি  ডে  ইরান  নেতা  মোজতবা  খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: