‘বাংলার জয়যাত্রা নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

হরমুজ প্রণালী পার হতে না পারা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন,

2026-04-18T18:28:24+00:00
2026-04-18T18:28:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শেখ রবিউল আলম
‘বাংলার জয়যাত্রা নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম 
প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সময়ের আলো
হরমুজ প্রণালী পার হতে না পারা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়া হবে কি না—সে সিদ্ধান্ত নেয়ার আগে সরকার দেশের স্বার্থ, বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন কতটুকু হবে সার্বিক বিষয় পর্যালোচনা করবে। যাই হোক, দেশের স্বার্থ রক্ষা করা হবে।

পাসিং আউট প্যারেডে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তারা দেশের সক্ষমতা তুলে ধরবে। বাংলাদেশও দক্ষ জনশক্তির মাধ্যমে সমুদ্র খাতে আরও এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।


কঠিন প্রশিক্ষণে দক্ষতা অর্জনের বিষয় তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  শেখ রবিউল আলম  সড়ক পরিবহন  সেতু  রেলপথ  নৌপরিবহনমন্ত্রী  বাংলার জয়যাত্রা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: