শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত

2026-04-18T19:24:56+00:00
2026-04-18T19:24:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পিএম 
শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল। ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের কর্মকাণ্ডকে ইহুদিবিদ্বেষী ও ইসরায়েলবিরোধী প্রচারের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

হলোকাস্ট মেমোরিয়াল ডে’র প্রাক্কালে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রকাশ্য বক্তৃতার মাধ্যমে ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসরায়েল এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছেন।

তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন, জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসন, ধারাভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স এবং উগ্র ডানপন্থী কর্মী নিক ফুয়েন্তেস।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, গ্রেটা থুনবার্গ গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে ‘গণহত্যা’, ‘অবরোধ’ ও ‘গণক্ষুধা’ এ ধরনের শব্দ ব্যবহার করে ইসরায়েলবিরোধী প্রচারণা চালাচ্ছেন। টাকার কার্লসনের বিরুদ্ধে ইহুদিদের নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগ আনা হয়েছে। ক্যান্ডেস ওয়েন্স ‘জায়নবাদী মিডিয়া’ প্রসঙ্গে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলেও দাবি করা হয়। আর নিক ফুয়েন্তেসকে হলোকাস্ট অস্বীকার বা খাটো করে দেখানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন ড্যানিশ ইনফ্লুয়েন্সার আনাস্তাসিয়া মারিয়া লুপিস, মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান, মিসরীয়-আমেরিকান কমেডিয়ান বাসেম ইউসুফ, ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান, ধর্মীয় বক্তা ওমর সুলেমান এবং কন্টেন্ট নির্মাতা আইয়ান ক্যারল।


এ বিষয়ে মন্ত্রী আমিচাই চিকলি বলেন, এ ব্যাপারে ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রী আমিচাই চিকলি বলেন, এই প্রতিবেদনটি গভীর প্রবণতাগুলোকে প্রতিফলিত করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে রাজনীতির সমালোচনা করতে গিয়ে অনেক সময় ষড়যন্ত্রমূলক ও ইহুদি-বিদ্বেষী বক্তব্যের আশ্রয় নেয়া হচ্ছে। 

সময়মতো এই প্রবণতাগুলো শনাক্ত করে ব্যবস্থা নেয়া তাদের দায়িত্ব বলেও জানান তিনি।

মন্ত্রণালয়ের মহাপরিচালক আভি কোহেন-স্কালি জানান, ইসরায়েল সরকার এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও সক্রিয়ভাবে ইহুদিবিদ্বেষ মোকাবিলা করছে। পাশাপাশি অন্যান্য দেশকে কঠোর আইন প্রণয়ন ও শিক্ষামূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, হলোকাস্টের ইতিহাস মনে করিয়ে দেয় ঘৃণা যদি সময়মতো প্রতিরোধ করা না যায়, তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল।
  বিষয়:   বিশ্ব  ইহুদিবিদ্বেষ  অ্যান্টিসেমিটিজম  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: