যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফা আলোচনার কোনো তারিখ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে ইরান। কারণ দুই পক্ষ এখনো আলোচনার পরিকল্পনা কাঠামো নিয়ে একমত হতে পারেনি।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, পরিকল্পনা কাঠামো ঠিক না হওয়া পর্যন্ত তারিখ নির্ধারণ করা যাবে না। তিনি আরও জানান, তারা এখন মূলত একটি প্রাথমিক সমঝোতার কাঠামো চূড়ান্ত করার ওপর কাজ করছেন।
আরও পড়ুন
তার মতে, ইরান এমন কোনো বৈঠক বা আলোচনা চায় না যা ব্যর্থ হয়ে আবার উত্তেজনা বাড়াতে পারে।
তিনি আরও বলেন, আলোচনায় ইরান আন্তর্জাতিক আইন থেকে আলাদা কোনো বিশেষ নিয়ম মানতে রাজি নয় এবং যেকোনো প্রতিশ্রুতি আন্তর্জাতিক আইন ও নিয়মের মধ্যেই হবে।
/ইউএমএইচ