যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে

2026-04-18T21:26:21+00:00
2026-04-18T21:26:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৮ এপ্রিল) মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, যারা শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

দূতাবাস সতর্ক করে জানায়, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে।

সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলার এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শও দিয়েছে দূতাবাস।


  বিষয়:   ঢাকা  মার্কিন  দূতাবাস  ঢাকা  ভিসা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: