হরমুজ বন্ধে ইরানের চালাকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালি নিয়ে ‘চালাকি’ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।শনিবার (১৮ এপ্রিল)

2026-04-18T23:26:16+00:00
2026-04-18T23:26:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ বন্ধে ইরানের চালাকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:২৬ পিএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালি নিয়ে ‘চালাকি’ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। 

শনিবার (১৮ এপ্রিল) তেহরান হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান।

Advertisement
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান যেভাবে নানা কৌশল অবলম্বন করে আসছে, এবারও তারা কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আমেরিকাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না ইরান। 

ট্রাম্প জানান, বছরের পর বছর ধরে ইরান যা করে আসছে, তারা পুনরায় সেই কাজটিই করতে চাচ্ছে। তারা জলপথটি বন্ধ করে দিতে চেয়েছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না।

তবে হুঁশিয়ারি দিলেও ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। 

পরিস্থিতির অগ্রগতি নিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে এবং সবকিছু বেশ ভালোভাবেই এগোচ্ছে। 

দিন শেষে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন। 
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: