আপ বাংলাদেশ বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিচ্ছেন নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আপ বাংলাদেশ বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়ে দলটির নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে

2026-04-19T12:18:18+00:00
2026-04-19T12:18:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আপ বাংলাদেশ বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিচ্ছেন নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ১২:১৮ পিএম
আপ বাংলাদেশ বিলুপ্ত করে এনসিপি যোগ দিচ্ছেন নেতারা। ছবি : সংগৃহীত
আপ বাংলাদেশ বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়ে দলটির নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আজ রোববার দুপুরে ঘোষণা আসতে পারে।

আপ বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে জানা যায়, এনসিপিতে যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে যুক্ত হচ্ছেন।

জানা গেছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক পদে দায়িত্ব নিচ্ছেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন।

এদিকে সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। রোববার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক বার্তায় দলের মিডিয়া সেল এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আপ বাংলাদেশ  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: