অ্যামোনিয়ার অভাবে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা

2026-04-19T14:09:27+00:00
2026-04-19T14:09:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অ্যামোনিয়ার অভাবে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:০৯ পিএম 
ডিএপি সার কারখানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটির মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যায়। রাতেই এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল বলেন, এটি চালু রাখতে দরকার অ্যামোনিয়া। কিন্তু সচল রাখার মতো অ্যামোনিয়া আর নেই। মজুত অ্যামোনিয়া দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে নতুন করে সরবরাহ এলে আবার চালু হবে। 


ডিএপি সার কারখানাটি নিয়ন্ত্রণ করে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। কারখানাটি দেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের কৃষি খাতে যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস-সংবলিত) চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার এই কারখানা স্থাপন করে। ২০০৬ সাল থেকে কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ওই কারখানার দুটি ইউনিটের প্রতিটিতে ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চট্টগ্রাম  সার কারখানা  অ্যামোনিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: