এনসিপি নেতার বসানো স্টার লিংকের সংযোগ মিলছে না, টাকা ফেরতের নির্দেশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম মাসুমকে স্টার লিংক ওয়াই-ফাই সংযোগ বাবদ নেওয়া অর্থ ফেরত দিতে নোটিশ দিয়েছে

2026-04-19T14:16:51+00:00
2026-04-19T14:16:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
এনসিপি নেতার বসানো স্টার লিংকের সংযোগ মিলছে না, টাকা ফেরতের নির্দেশ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:১৬ পিএম 
সংগৃহীত ছবি
সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম মাসুমকে স্টার লিংক ওয়াই-ফাই সংযোগ বাবদ নেওয়া অর্থ ফেরত দিতে নোটিশ দিয়েছে সাতকানিয়া পৌরসভা। গত ১৬ এপ্রিল পৌরসভার অফিসিয়াল প্যাডে জারি হওয়া ওই নোটিশ প্রকাশ্যে আসার পর পুরো উপজেলাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

নোটিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি পৌরসভা কার্যালয়ে স্টার লিংক ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য হিল ট্র‍্যাক্টস টেক নামক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. তৌহিদুল ইসলাম মাসুমের নামে চেকের মাধ্যমে ৯০ হাজার টাকা পরিশোধ করা হয়েছিল। তবে নির্ধারিত সেবা পাওয়া যায়নি। সংযোগে বারবার বিঘ্ন, ইন্টারনেট না থাকা এবং দাফতরিক কার্যক্রমে সমস্যা হওয়ায় ওই অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, স্টার লিংক সংযোগের ২য় দিন থেকে কারিগরি ত্রুটির কারণে এখন পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সেবা প্রদান কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বর্তমানে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারনেট সেবা নিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফলে সংযোগের যন্ত্রপাতি খুলে নিয়ে ২০ হাজার টাকা ক্ষতিপূরণসহ সংযোগ বাবদ নেওয়া ৯০ হাজার টাকা ৩ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে ওই এনসিপি নেতাকে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে নোটিশে।

পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে অধিকাংশ দাফতরিক কাজই ইন্টারনেটনির্ভর। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন অনলাইন আবেদন, সরকারি চিঠিপত্র আদান-প্রদানসহ বহু কাজ অনলাইনে সম্পন্ন হয়। ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটলে নাগরিক সেবা ব্যাহত হয়।


এ ঘটনায় এনসিপি নেতা মো. তৌহিদুল ইসলাম মাসুম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে পৌর কার্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বললে আমরা সেখানে নেট সংযোগ প্রদান করি। পরে পৌর প্রশাসন আমার সঙ্গে যোগাযোগ করলে আমার প্রকৌশলী গিয়ে তাদের জন্য স্টার লিংকের ইন্টারনেট সংযোগ স্থাপন করে দিয়ে আসেন।

এরপর আমাদের না জানিয়েই তারা এক স্থান থেকে অন্য স্থানে স্টার লিংকের ডিভাইস নিজেদের মতো করে স্থানান্তর করে বসান। এ কারণে আমেরিকা থেকে সংযোগটি লক করে দেওয়া হয়। পরে আমাদের পাঠানো ই-মেইলের ভিত্তিতে তারা পুনরায় পৌরসভার ইন্টারনেট সংযোগ চালু করে দেন।

এই সংযোগ স্থাপনের পেছনে আমার মোট ৯৭ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু পৌর প্রশাসন আমাকে বিল পরিশোধ করেছে ৯০ হাজার টাকা। ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে যে চিঠির কথা বলা হচ্ছে, সেটি এখনো আমার কাছে পৌঁছায়নি, আমি সেটি শুধু ফেসবুকে দেখেছি।

সাতকানিয়া পৌর প্রশাসক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পৌরসভার দাফতরিক কার্যক্রম সচল রাখতে স্টার লিংক ইন্টারনেট সংযোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশিত মানের সেবা পাওয়া যায়নি। বারবার সংযোগে সমস্যা হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছিল। বিষয়টি যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পৌরসভার অর্থ জনগণের অর্থ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হলে তার দায়ভার নিতে হবে। আমরা সরকারি অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি।

তিনি আরও জানান, বর্তমানে বিকল্প সংযোগের মাধ্যমে পৌরসভার অনলাইন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নাগরিক সেবা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

সময়ের আলো/জোই


  বিষয়:   এনসিপি নেতা  স্টার লিংক  সাতকানিয়া উপজেলা  সমন্বয়কারী  ওয়াই-ফাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: