এনসিপিতে যোগ দিলেন বৈছাআ, এবি পার্টি ও আপ বাংলাদেশের নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), এবি পার্টি ও আপ বাংলাদেশের ৩০ নেতাকর্মী।রোববার (১৯ এপ্রিল)

2026-04-19T14:37:20+00:00
2026-04-19T14:50:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপিতে যোগ দিলেন বৈছাআ, এবি পার্টি ও আপ বাংলাদেশের নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ২:৫০ পিএম
রোববার এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), এবি পার্টি ও আপ বাংলাদেশের ৩০ নেতাকর্মী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নেতারা দলটিতে যোগদান করেন। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন হলেন- আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও দফতর সম্পাদক শাহাদাত হোসেন।

নতুন রাজনৈতিক দলটিতে আরও যোগ দিয়েছেন, শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরও অনেকে। 

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যারা এনসিপিতে যোগ দিয়েছেন বিকেলে তাদের নাম লিখিত আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, কে আগে কোন দল বা সংগঠন করে এসেছে দেখার বিষয় না। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ ইভেন ছাত্রলীগ হোক; আজকে থেকে যে এনসিপিতে এসেছে, সে এনসিপির হয়ে কাজ করবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ-এইসব ব্যক্তিরা এনসিপিতে আসতে পারবে না, থাকতে পারবে না।

তিনি আরও বলেন, যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণা করে আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগাতে চাই।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  বৈছাআ  এবি পার্টি  আপ বাংলাদেশ  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: