জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে পর্যটন মন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।রোববার

2026-04-19T16:14:34+00:00
2026-04-19T16:14:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে পর্যটন মন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম 
পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। ছবি : সময়ের আলো
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

আলোচনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। 


রাষ্ট্রদূত লটজ সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এবং বাংলাদেশে এয়ারপোর্ট সেলিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান কোম্পানি এরোবাটার আগ্রহের কথা উল্লেখ করেন। 

জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জার্মান রাষ্ট্রদূত  পর্যটন মন্ত্রী  সাক্ষাৎ  আফরোজা খানম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: