‘আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান

2026-04-19T17:09:06+00:00
2026-04-19T17:09:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি
ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। এসময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো অভিপ্রায় তাদের নেই। 

তিনি স্পষ্ট করে জানান, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র। তার ভাষায়, যেকোনো সাধারণ মানুষ যেভাবে আগ্রাসনের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। 


তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ তুলে তিনি দেশ দুটির কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। 

তিনি দেশ দুটির কর্মকাণ্ডকে মানবাধিকারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের ‘দ্বিমুখী নীতি’র প্রমাণ হিসেবেও অভিহিত করেন। 

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 

তিনি বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চেয়েছেন যে ইরানকে যুদ্ধকামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ভুল, বরং তারা কেবল তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।


/ইউএমএইচ 


  বিষয়:   ইরান  মাসুদ পেজেশকিয়ান  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: