মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত

2026-04-19T19:06:42+00:00
2026-04-19T19:06:42+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   মালিবাগ  ট্রেন  ধাক্কা  অজ্ঞাত  ব্যক্তি  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: