জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কত দিনের অকটেন-ডিজেল মজুত আছে, সংসদে তার জবাব চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২–এর সংসদ সদস্য রুমিন ফারহানা। সেইসঙ্গে জ্বালানির কোনো সংকটই যদি না

2026-04-19T19:15:45+00:00
2026-04-19T19:34:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদে রুমিন ফারহানার প্রশ্ন
জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ৭:৩৪ পিএম
রুমিন ফারহানা। সংগৃহীত ছবি
কত দিনের অকটেন-ডিজেল মজুত আছে, সংসদে তার জবাব চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২–এর সংসদ সদস্য রুমিন ফারহানা। সেইসঙ্গে জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তবে এত লম্বা লাইন কেন– এমন প্রশ্ন রেখেছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুমিন এসব কথা বলেন।

রুমিন তার বক্তব্যে বলেন, মাননীয় স্পিকার কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, কাদম্বরী মরে নাই। তেলের দাম শেষমেষ বৃদ্ধিই হলো। কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার লম্বা লাইন, ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করছে, তেল পাচ্ছে না। কিন্তু সরকারের কোনো হেলদোল নাই।


রুমিন অভিযোগ করে বলেন, মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু তেল নিতে গেলে দেখা যায় তিন কিলোমিটার লম্বা লাইন।

রুমিন আরও বলেন, জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, এত লম্বা লাইন কেন, দামই বা বাড়াতে হয় কেন, অফিস সময় পরিবর্তন করতে হয় কেন? সে সময় পাম্পগুলোতে কত দিনের অকটেন-ডিজেল মজুত আছে, সংসদে জ্বালানি মন্ত্রীর কাছে জবাব চান রুমিন ফারহানা।

সময়ের আলো/আআ
  বিষয়:   জ্বালানির সংকট যদি না থাকে  তবে লম্বা লাইন কেন- প্রশ্ন রুমিন ফারহানার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: