পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।সংবাদমাধ্যম আল-জাজিরাকে নাম

2026-04-19T19:48:14+00:00
2026-04-19T19:48:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৮)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র। 

সংবাদমাধ্যম আল-জাজিরাকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, কয়েকটি আলামতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। 

প্রথমত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।


এদিকে সর্বশেষ আলামত হিসেবে সূত্রগুলো জানায়, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না। 

এর আগে, গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার সরাসরি বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। 

এরপর উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।  


/ইউএমএইচ



  বিষয়:   পাকিস্তান  যুক্তরাষ্ট্র-ইরান  বৈঠক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: