মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাচ্ছে, যেখানে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হবে। একই সঙ্গে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।
রোববার (১৯ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আর কোনো ভালো মানুষ সাজা নয়! অর্থাৎ এখন থেকে তিনি আর নরম বা সহনশীল অবস্থানে থাকবেন না। তিনি বলেন, যদি চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের “প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু” লক্ষ্য করে হামলা চালাবে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং শনিবার হরমুজ প্রণালী এলাকায় গুলি চালিয়েছে। এর জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছে, তা গ্রহণ না করলে ইরানের বেসামরিক অবকাঠামোও হামলার আওতায় আসতে পারে।
/ইউএমএইচ