প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৯:৪২ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। সংগৃহীত ছবি ইরান এখনো পাকিস্তানে কোনো আলোচক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে দেশটির তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় তারা কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না।
তাসনিমের এক প্রতিবেদক জানিয়েছেন, ইরানি পক্ষ স্পষ্ট করে বলেছে—যতক্ষণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনায় যাবে না ইরান।
/ইউএমএইচ