ড্রাম ট্রাকচাপায় কৃষকদল কর্মীকে হত্যার অভিযোগে মামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম হাটহাজারীতে ড্রাম ট্রাকচাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামের এক কৃষকদল কর্মীকে হত্যা অভিযোগে থানায় মামলা করা হয়েছে।রোববার (১৯

2026-04-19T23:42:44+00:00
2026-04-19T23:42:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ড্রাম ট্রাকচাপায় কৃষকদল কর্মীকে হত্যার অভিযোগে মামলা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৪২ পিএম 
নিহত মো. কামরুল হাসান ফয়সাল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম হাটহাজারীতে ড্রাম ট্রাকচাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামের এক কৃষকদল কর্মীকে হত্যা অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) নিহতের মা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় এ মামলা করেন। মামলায় ড্রাম ট্রাকচালক মোহাম্মদ জুয়েলকে আসামি করা হয়েছে।

জানা গেছে, নিহত ফয়সাল তার প্রতিবেশী ট্রাকচালক জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার রাতে পাওনা টাকা চাইলে ফয়সালকে সড়কে আসতে বলেন জুয়েল। পরে জুয়েল তাকে ট্রাকচাপা দেন। এতে ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেকর ছেলে। এ ছাড়া তিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

 আরও পড়ুন

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  ড্রাম ট্রাক  কৃষকদল  কর্মী  হত্যা  অভিযোগ  মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: