দীপিকা-রণবীরের সুসংবাদ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, আবার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে তিনি নিজে বিষয়টি নিয়ে কিছু

2026-04-20T03:43:40+00:00
2026-04-20T03:43:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দীপিকা-রণবীরের সুসংবাদ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ এএম 
নতুন অতিথি আসার সুখবর দিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও স্বামী রণবীর সিং। ছবি : সংগৃহীত
কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, আবার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে তিনি নিজে বিষয়টি নিয়ে কিছু বলেননি। অবশেষে আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন তিনি ও স্বামী রণবীর সিং। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। 

শেয়ার করা ছবিটিতে দেখা গেছে, দুয়া হাতে ধরে আছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট, যেখানে স্পষ্ট দুটি লাল দাগ। পাশে ফ্রেমে ধরা পড়ে রণবীর ও দীপিকার হাতও। দুয়ার এই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ লেখা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন।

সুখবর প্রকাশের পর থেকেই বলিউড তারকারা অভিনন্দন জানাতে শুরু করেন। পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুর মতো অনেকেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন, অনেকেই লিখছেন, দুয়ার জন্য এবার নতুন খেলার সঙ্গী আসছে।’

২০১৮ সালের সেপ্টেম্বরে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। দীর্ঘ ছয় বছরের দাম্পত্যে ২০২৪ সালে তাদের ঘরে আসা প্রথম সন্তান মেয়ে দুয়ার বয়স প্রায় দুই বছর।

বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। কাজের ক্ষেত্রেও কিছুদিন ধরে আলোচনায় ছিলেন দীপিকা। এর মধ্যে শুটিংয়ের সময়সীমা আট ঘণ্টায় সীমাবদ্ধ রাখার দাবি তুলে নতুন করে বিতর্কে জড়ান তিনি। পরিবার ও সন্তানকে সময় দেওয়ার বিষয়টি সামনে রেখে এই সিদ্ধান্তের কথা জানান অভিনেত্রী। যদিও সব পেছনে ফেলে আবার কাজে ব্যস্ত হয়েছেন তিনি।  

অন্যদিকে রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সফলতায় ভাসছেন। পরিচালক আদিত্য ধরের এই ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে, যা রণবীরকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার নতুন উচ্চতায়। এই সিনেমার সাফল্যের পর এখন নতুন কাজ ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন তিনি।  



  বিষয়:   অভিনেত্রী  দীপিকা পাডুকোন  রণবীর  সুসংবাদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: