ইরানি জাহাজে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিনিদের নির্দেশনা না মানায় জাহাজটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটি বিকল

2026-04-20T09:35:19+00:00
2026-04-20T09:35:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি জাহাজে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ এএম 
ইরানি জাহাজে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। সংগৃহীত ছবি
ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিনিদের নির্দেশনা না মানায় জাহাজটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটি বিকল হয়ে যায়। এরপর জাহাজের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

জাহাজটিতে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড। ভিডিওতে দেখা যায়, প্রথমে জাহাজটিকে সতর্কতামূলক বার্তা পাঠানো হচ্ছে। এরপর এটি লক্ষ্য করে মিসাইল সদৃশ কিছু ছোড়া হয়। হামলার সময় ইরানি জাহাজটি উত্তর আরব সাগরে অবস্থান করছিল। চীন থেকে এটি ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল।

সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার কারণে জাহাজটি জব্দ করা হয়েছে।

তারা বলেছে, মার্কিন রণতরী ইউএসএস স্প্রুয়েন্স উত্তর আরব সাগরে ইরান অভিমুখী মালবাহী জাহাজ এমভি তুসকাকে আটকে দিয়েছে। মার্কিন বাহিনী বারবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল যে, ইরানি পতাকাবাহী এই জাহাজটি যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ অমান্য করছে।


টানা ছয় ঘণ্টা ধরে বারবার সতর্ক করা সত্ত্বেও তুসকার নাবিকরা তা মেনে না চলায়, রণতরীটি থেকে জাহাজটিকে তাদের ইঞ্জিন রুম খালি করার নির্দেশ দেওয়া হয়।

এরপর আমাদের যুদ্ধজাহাজের কামান থেকে তুসকার ইঞ্জিন রুমে কয়েক রাউন্ড গুলি ছুড়ে জাহাজটির চলার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিশেষ নৌ-সেনারা জাহাজটিতে প্রবেশ করেন এবং বর্তমানে সেটি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইরান  জাহাজ  হামলা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: