বাসভাড়া বাড়বে কিনা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসের ভাড়া। সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে একটি

2026-04-20T09:48:44+00:00
2026-04-20T09:48:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বাসভাড়া বাড়বে কিনা জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ এএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসের ভাড়া। সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখান থেকে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আজকের মধ্যেই জানা যেতে পারে বাসের ভাড়া আসলে বাড়বে কিনা, আর বাড়লেও কত বাড়ছে।

সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য রোববার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা। তবে কত টাকা ভাড়া বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

বৈঠকে সিদ্ধান্ত না এলেও সাধারণত জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে, ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি আছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে উল্লেখ করে সেটি আমলে নেওয়ার দাবি করেন তারা। 


প্রসঙ্গত, বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাসভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: