টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরের মাঠে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন ম্যাচে টস হারলেন টাইগার দলপতি মেহেদী হাসান

2026-04-20T11:00:48+00:00
2026-04-20T11:00:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০০ এএম 
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন ম্যাচে টস হারলেন টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসভাগ্য সঙ্গ দিল নিউজিল্যান্ডের দলপতি টম লাথামকে।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 

টস জয়ের পর ল্যাথাম বলেছেন, ‘আমরা আবারো ব্যাটিং করতে যাচ্ছি। আগের দিনের তুলনায় এই পিচটি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, তবে ভেতরের দিকটা এখনো বেশ শুষ্ক। তাই আশা করছি গত ম্যাচের মতোই এটি আচরণ করবে।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি কি না প্রশ্নে তার কথা, ‘মনে হয় আমাদের লক্ষ্য সবসময় থাকে সামনে যা আছে সেটার সর্বোচ্চটা দিয়ে খেলা। অবশ্যই, সিরিজ জয়ের একটি বড় হাতছানি আছে আমাদের সামনে, কিন্তু আমরা জানি সেই লক্ষ্যে পৌঁছানোর আগে এখনো অনেক চড়াই-উতরাই পার করতে হবে। তাই এই ধরনের পিচের সাথে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় গত ম্যাচে ছেলেরা দারুণভাবে সেটা করতে পেরেছিল।’ দলে কোনো পরিবর্তন নেই বললেন তিনি, ‘আমরা একই দল নিয়ে খেলছি।’

এই ম্যাচের একাদশে ফিরেছেন সৌম্য সরকার। গত ম্যাচে ব্যর্থ আফিফ হোসেনের জায়গায় তাকে একাদশে নেয়া হয়েছে। 

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   ক্রিকেট  বাংলাদেশ নিউজিল্যান্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: