তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈশাখের শুরু থেকেই গরম বেড়েছে। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা

2026-04-20T11:05:19+00:00
2026-04-20T11:05:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৫ এএম 
সংগৃহীত ছবি
বৈশাখের শুরু থেকেই গরম বেড়েছে। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ৫।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায়ও ঢাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২৮ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ হতে পারে ৬১ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


তিন বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

সময়ের আলো/আআ



  বিষয়:   তাপমাত্রা  দুঃসংবাদ  আবহাওয়া  অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: