হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলের বিষয়ে জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের একটি বৈঠক হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ

2026-04-20T13:30:08+00:00
2026-04-20T13:30:08+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলের বিষয়ে জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৩০ পিএম 
বাংলাদিশ ‘জাহাজ বাংলার জয়যাত্রা’। সংগৃহীত ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের একটি বৈঠক হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলসহ নানা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুরস্কে আন্তালিয়া কূটনীতি ফোরামের এক পার্শ্ব বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র চলাচল সহজ করার জন্য মধ্যস্থতার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলির বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষের সংযম ও সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের গুরুত্বের ওপর জোর দেন।


বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই নেতা এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   হরমুজ  প্রণালী  বাংলাদেশ  ইরান  জাহাজ  চলাচল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: