আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে

2026-04-20T14:31:19+00:00
2026-04-20T14:31:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ১৯০)
রোকেয়া জাহান চমক, বেবী নাজনীন, কনকচাঁপা ও ফারজানা সিঁথি। সংগৃহীত ছবি
সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে আলোচনায় থেকেও মনোনয়ন পাননি অনেকে। এ তালিকায় আছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি, অভিনেত্রী রোকেয়া জাহান চমক, সংগীত কনকচাঁপা ও বেবী নাজনীন। 

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকায় একাধিক পরিচিত নারী নেত্রী ও সংগঠক স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খানসহ মোট ৩৬ জন।

ফারজানা সিঁথি নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং চূড়ান্ত মনোনয়নের বিষয়ে আশাবাদী ছিলেন। যশোরের এই পরিচিত মুখ সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের পাশাপাশি মিডিয়াতেও সক্রিয় রয়েছেন।

কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। গত ১১ এপ্রিল সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সেসময়ও বঞ্চিত ছিলেন তিনি।

সংরক্ষিত আসনে মনোনয়নের দৌড়ে বেবি নাজনিনের নাম বেশ আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত তালিকায় স্থান পাননি। তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও এবার তার বদলে মাঠ পর্যায়ের অভিজ্ঞ নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অভিনেত্রী রোকেয়া জাহান চমক। তবে তিনিও মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   আলোচনা  মনোনয়ন  বিএনপি  সংরক্ষিত  আসন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: