শিক্ষকতার পাশাপাশি পড়ান বিয়ে, ২৯ শিক্ষককে শোকজ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

শিক্ষকতার পাশাপাশি বিবাহ নিবন্ধক (কাজি) পেশায় জড়িত থাকার অভিযোগে কর্মরত ২৯ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও

2026-04-20T15:22:09+00:00
2026-04-25T10:55:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষকতার পাশাপাশি পড়ান বিয়ে, ২৯ শিক্ষককে শোকজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি
শিক্ষকতার পাশাপাশি বিবাহ নিবন্ধক (কাজি) পেশায় জড়িত থাকার অভিযোগে কর্মরত ২৯ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সরকারি নীতিমালা লঙ্ঘন করে একই সঙ্গে শিক্ষকতা ও কাজি হিসেবে দায়িত্ব পালন করায় ওই শিক্ষকদের বিরুদ্ধে এই আদেশ জারি করে মাউশির রাজশাহী অঞ্চল।

মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ধারা ১১.১৭ (ক) অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক আর্থিক লাভজনক পদে বা চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। কিন্তু তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ২৯ জন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) এবং হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শোকজপ্রাপ্ত শিক্ষকদের মাউশি রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক বরাবর সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিধি বহির্ভূতভাবে একাধিক পদে যুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হলে, সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে। 


সেই সঙ্গে আদেশটি কার্যকারিতার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, মাউশির মহাপরিচালক এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুলিপি প্রদান করা হয়েছে।

মাউশি পরিচালক প্রফেসর মোহা. আসাদুজ্জামান জানান, বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর ওপর মহলের নির্দেশে এই সার্কুলার জারি করা হয়েছে। শিক্ষকদের শোকজ করা হয়েছে কারণ এটি বিধির বাইরে। তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষক  বিয়ে  শিক্ষকতা  শোকজ  মাউশি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: