‘যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠকের দিকে বিশ্ববাসী ‘প্রবল প্রত্যাশা’

2026-04-20T22:10:06+00:00
2026-04-20T22:17:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট
‘যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১০:১৭ পিএম
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। সংগৃহীত ছবি
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠকের দিকে বিশ্ববাসী ‘প্রবল প্রত্যাশা’ নিয়ে তাকিয়ে আছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক ফোনালাপ শেষে নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। 

আন্তোনিও কস্তা তার বার্তায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি যত দ্রুত সম্ভব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া উচিত। এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের নিরলস প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে আসন্ন গুরুত্বপূর্ণ সময়ের জন্য শুভকামনা জানান।


ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে পক্ষগুলো এমন একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে। এর ফলে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। 

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গৃহীত সকল পদক্ষেপের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কস্তা বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সকল প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। 

/ইউএমএইচ 

  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধবিরতি  শান্তিচুক্তি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: