যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত হওয়ার আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গত সপ্তাহান্তে তৈরি হওয়া চরম উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি

2026-04-20T22:33:52+00:00
2026-04-20T22:33:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত হওয়ার আহ্বান ম্যাক্রোঁর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম 
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গত সপ্তাহান্তে তৈরি হওয়া চরম উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, আমাদের অবস্থান আগের মতোই স্পষ্ট। আমাদের কূটনৈতিকভাবেই সব সমস্যার সমাধান করতে হবে। এই মুহূর্তে সবার শান্ত হওয়া প্রয়োজন। 


শনিবার হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের গুলিবর্ষণের ঘটনা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানান, ফ্রান্সকে লক্ষ্য করে বিশেষ কোনো হামলা চালানো হয়নি। উল্লেখ্য, ওইদিন ফরাসি শিপিং জায়ান্ট ‘সিএমএ সিজিএম’-এর একটি কন্টেইনার জাহাজের কাছেও গুলি ছোড়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেগুলো ছিল কেবলই 'সতর্কতামূলক সংকেত'এবং জাহাজের সকল ক্রু বা নাবিক সুরক্ষিত আছেন। 

মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে ফ্রান্স আলোচনার ওপর জোর দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করেন ম্যাক্রোঁ।

/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  ইমানুয়েল ম্যাক্রোঁ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: