ইরান-মার্কিন প্রতিনিধিদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার মাঝেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে নিযুক্ত ইরানি

2026-04-20T23:40:25+00:00
2026-04-20T23:40:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান-মার্কিন প্রতিনিধিদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪০ পিএম 
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার মাঝেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ‘ইসলামাবাদ সংলাপের’ দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী দফার আলোচনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বিদেশি প্রতিনিধিদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন মহসিন নকভি। এছাড়া নিজের সাম্প্রতিক ইরান সফর নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান অত্যন্ত জরুরি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সংকট নিরসনে এবং উত্তেজনা কমিয়ে আনতে পাকিস্তানের ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার’ প্রশংসা করেছেন ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম। যদিও তেহরান এই নতুন দফার আলোচনায় অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা দেয়নি।

উচ্চপর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের চিফ কমিশনার, আইজিপি এবং ডেপুটি কমিশনারসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


/কহু
  বিষয়:   ইরান  পাকিস্তান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: