মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে, ইরান কি অংশ নেবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ উত্তেজনা আর চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ।

2026-04-20T23:49:09+00:00
2026-04-20T23:49:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে, ইরান কি অংশ নেবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ উত্তেজনা আর চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ। সংলাপে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, জেডি ভ্যান্সের সঙ্গে এই প্রতিনিধিদলে থাকছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এই বৈঠককে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে ইসলামাবাদ। গত ১১ এপ্রিল যে হোটেলটিতে (সেরেনা হোটেল) আগের দফার আলোচনা ব্যর্থ হয়েছিল, সেটি এবারও আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। নিরাপত্তার খাতিরে হোটেলের সকল অতিথিকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিদেশি প্রতিনিধিদের যাতায়াতের জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।

তবে আলোচনার ক্ষণ ঘনিয়ে এলেও ইরান এখনো এতে অংশ নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত তেহরান কোনো সংলাপে অংশ নেবে না। 

এদিকে, দুই দেশের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। আলোচনার টেবিলে কোনো রফাদফা না হলে ইরানের অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি পুনরায় উচ্চারণ করেছেন ট্রাম্প। 


/কহু



  বিষয়:   ইরান-যুক্তরাষ্ট্র  বৈঠক  তেল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: