কড়া নিরাপত্তায় মোড়া ইসলামাবাদ, বন্ধ করা হয়েছে রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার সম্ভাবনায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। মার্কিন প্রতিনিধি

2026-04-20T23:55:40+00:00
2026-04-20T23:55:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতি
কড়া নিরাপত্তায় মোড়া ইসলামাবাদ, বন্ধ করা হয়েছে রাস্তাঘাট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ পিএম 
কড়া নিরাপত্তায় মোড়া ইসলামাবাদ। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার সম্ভাবনায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সিল করে দেওয়া হয়েছে। তবে এই বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দল নিয়ে ইতোমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছেন। তবে হোয়াইট হাউস বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। 

বিবিসির এক সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি ‘খুব শীঘ্রই’ রওনা দেবে, তবে সুনির্দিষ্ট সময় জানানো হয়নি।

অন্যদিকে, ইরান এই আলোচনায় অংশ নেবে কি না, তা নিয়ে এখনো রহস্য বজায় রেখেছে। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়ে হয় নীরবতা পালন করছেন, নয়তো অস্পষ্ট মন্তব্য করছেন। ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসায় বৈঠকের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্ববাসী এই বৈঠকের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আপাতত পুরো ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।


/ইউএমএইচ 

  বিষয়:   ইসলামাবাদ  ইরান-যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: