সম্মাননা পেয়ে বাবাকে মনে পড়ছে খুব : ববিতা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলা সিনেমার উজ্জ্বল এক নক্ষত্রের নাম ববিতা। অসামান্য অভিনয়শৈলীর জন্য তিনি অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। পেয়েছেন পুরস্কার

2026-04-21T02:14:23+00:00
2026-04-21T02:14:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সম্মাননা পেয়ে বাবাকে মনে পড়ছে খুব : ববিতা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:১৪ এএম 
সংগৃহীত ছবি
বাংলা সিনেমার উজ্জ্বল এক নক্ষত্রের নাম ববিতা। অসামান্য অভিনয়শৈলীর জন্য তিনি অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। পেয়েছেন পুরস্কার সম্মাননা। এবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুজ হু সম্মাননায় ভূষিত হয়ে আবারও আলোচনায় এলেন এ নন্দিত অভিনেত্রী। 

সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ববিতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে হুজ হু। বাংলাদেশে ২০১৬ সাল থেকে দুই বছর পরপর এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে, যার লক্ষ্য সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের বিশ্বমঞ্চে তুলে ধরা ও সম্মাননা জানানো।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ববিতা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমরা ভাইবোনরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি। চেষ্টা করেছি বাবা-মায়ের সেই স্বপ্নপূরণ করতে। জীবনের এ পর্যায়ে এসে সম্মাননাটি পেয়ে বাবার কথাই খুব মনে পড়ছে। জীবনে অনেক সম্মাননা পেয়েছি কিন্তু এ সম্মাননা একেবারেই আলাদা। কারণ হুজ হু সম্পর্কে আমার আব্বা জানতেন। তাই এ অর্জন আমার কাছে অন্যরকম ভালো লাগার। এ সম্মাননা বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন ববিতা। 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, যারা সম্মাননায় ভূষিত হয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই আমাদের জাতীয় গৌরব বাড়িয়েছেন। এ ধরনের আন্তর্জাতিক মানের সম্মাননা গুণীজনদের কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দেবে এবং উন্নত সমাজ গঠনে অন্যদের অনুপ্রাণিত করবে।

একই অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।

ববিতা সম্প্রতি একুশে পদক লাভ করেছেন। যদিও বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ করছেন না, তবু ভালো গল্প পেলে আবারও অভিনয়ে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ স্বীকৃতি তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি এক নতুন সম্মাননা যোগ করল, যা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

  বিষয়:   বাংলা  সিনেমা  নক্ষত্র  ববিতা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: