হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে।সোমবার (২০

2026-04-21T04:21:54+00:00
2026-04-21T04:21:54+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:২১ এএম 
সংগৃহীত ছবি
হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে।

সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার বলেন, যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তিনি যদি আমাদের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে।

Advertisement
রয়টার্সের অনুবাদ অনুযায়ী তিনি আরও জানান, তিনি হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যবস্থায় পুনরায় যুক্ত করার ইচ্ছার কথা নেতানিয়াহুকে জানিয়েছেন।

বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান পূর্বে নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়েছিলেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে উভয়ই সব অভিযোগ অস্বীকার করেছেন।
  বিষয়:   হাঙ্গেরি  প্রধানমন্ত্রী  পেতের  মাগিয়ার  নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: