যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী : আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আচরণ’ ও দেশটির নেতাদের ‘সাংঘর্ষিক অবস্থান’ কূটনীতির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

2026-04-21T04:28:38+00:00
2026-04-21T04:28:38+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী : আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:২৮ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আচরণ’ ও দেশটির নেতাদের ‘সাংঘর্ষিক অবস্থান’ কূটনীতির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সমালোচনা করেন।

Advertisement
ইরানি বার্তা সংস্থা ইসনা’র প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে আরাগচি মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনীতির পরিপন্থী।

আরাগচি আরও উল্লেখ করেন, ইরান অন্য পক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নিজের দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান সব সময় উপযুক্ত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি লাভরভকে জানান।
  বিষয়:   যুক্তরাষ্ট্র  কূটনীতি  আরাগচি  রাশিয়া  পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই  লাভরভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: