বগুড়ার বিখ্যাত আলুঘাটি আর দই খেলেন প্রধানমন্ত্রী

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় সফরে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেনপ্রধানমন্ত্রীতারেক রহমান।তিনি সার্কিট হাউজে দুপুরের খাবারের সময় বগুড়ার বিখ্যাত আলুঘাটি ও দই খান।

2026-04-21T04:59:20+00:00
2026-04-21T04:59:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ার বিখ্যাত আলুঘাটি আর দই খেলেন প্রধানমন্ত্রী
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ এএম 
বগুড়ায় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
বগুড়ায় সফরে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সার্কিট হাউজে দুপুরের খাবারের সময় বগুড়ার বিখ্যাত আলুঘাটি ও দই খান। দীর্ঘ প্রায় ২০ বছর পর গাবতলীর বাগবাড়ীতে নিজের পৈতৃক ভিটায় গিয়ে প্রতিবেশীদের খোঁজখবরও নেন তিনি।

বগুড়ার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রশিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী খাবারের আয়োজন করা হয়। ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার টিম রান্নার দায়িত্ব পালন করেন।

দুপুরের খাবারের মেন্যুতে ছিল নাজিরশাল চালের ভাত, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাসি মাছের চচ্চড়ি, গরুর ভুনা, দেশি মুরগি, মসুর ডাল এবং শসা ও টমেটোর সালাদ। এর সঙ্গে বিশেষ সংযোজন হিসেবে পরিবেশিত হয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি ও মিষ্টি দই।

এর আগে গাবতলীর বাগবাড়ীতে কর্মসূচি শেষে নিজের পৈতৃক বাড়িতে কিছু সময় অবস্থান করেন তিনি। সেখানে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এ সফরে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিয়ের পর এ নিয়ে তিনি মোট তিনবার শ্বশুরবাড়িতে গেলেন। 

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও বাগবাড়ী এলাকার বাসিন্দা ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, ডা. জুবাইদা রহমান এর আগে আরও দুবার এ বাড়িতে এসেছিলেন। 


  বিষয়:   বগুড়া  প্রধানমন্ত্রী  তারেক  রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: