যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চ’ হিসেবে ব্যবহার করতে চাইছেন

2026-04-21T05:34:32+00:00
2026-04-21T05:34:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৪ এএম 
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চ’ হিসেবে ব্যবহার করতে চাইছেন এবং একইসঙ্গে নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা করছেন।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ গালিবাফ বলেন, ট্রাম্প তার কল্পনায় আলোচনার এই প্ল্যাটফর্মকে আত্মসমর্পণের মঞ্চে পরিণত করতে চান অথবা নতুন সংঘাত উসকে দেওয়ার ক্ষেত্র তৈরি করছেন।

তিনি আরও বলেন, হুমকির ছায়ার নিচে কোনো ধরনের আলোচনা ইরান গ্রহণ করবে না। একই পোস্টে তিনি দাবি করেন, গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে নতুন কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গালিবাফের এই বক্তব্য পাকিস্তানে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্রের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আগামীকাল ফের আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই।


  বিষয়:   ইরান  পার্লামেন্ট  স্পিকার  মোহাম্মদ  বাঘের  গালিবাফ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: